রাসেল-নারিনদের নিয়ে কলকাতাকে ভাবতে বললেন কেকেআরের সাবেক ক্রিকেটার
এই আসরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি কলকাতা দলের অন্যতম দুই তারকা ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তবুও এই দুজনের প্রতি ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসরে সব ম্যাচে খেলেছেন তারা। তবে বলার মতো পারফর্ম করতে পারেননি কেউই। রাসেল দুই-এক ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা পুষিয়ে দিলেও নারিন ব্যাটে-বলে ছিলেন প্রায় নিষ্প্রভ। এমন অবস্থায় তাদের দুজনকে একাদশ থেকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।
এই দুই ক্রিকেটারকে নিয়ে ভাবার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন কলকাতার সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানও। তিনি মনে করেন এই দুই ক্রিকেটার নিজেদের সেরা ধারাবাহিকতায় নেই। এটাই তাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে বলে মত সাবেক এই অলরাউন্ডারের।
তিনি বলেন, 'আমাদের দেখা উচিত গত তিন বছরে নারিন ও রাসেল কেমন পারফরম্যান্স করেছে বা ব্যাটে-বলে পারফর্ম করে কত ম্যাচে দলকে জিতিয়েছে। একটি দল হিসেবে আপনি কী মনে করেন? আপনি যদি ভবিষ্যতের দিকে এগোতে চান এবং পরবর্তী ধাপে যেতে চান তাদের অবশ্যই এটা নিয়ে ভাবা উচিত।'
দীর্ঘদিন ধরে কলকাতায় খেলছেন রাসেল ও নারিন। সিনিয়র ক্রিকেটার হিসেবে তাদের প্রতি দলের অনেক প্রত্যাশা থাকে। তবে তারা সেই প্রত্যাশা গত কয়েক মৌসুম ধরেই পূরণ করতে পারছেন না বলে মনে করেন ইউসুফ। এমন পারফরম্যান্সের পর তাদের প্রশ্নের সম্মুখীন করা উচিত বলেও জানিয়ে দিয়েছেন এই সাবেক ভারতীয় অলরাউন্ডার।
তার ভাষ্য, 'আপনি যদি সর্বশেষ কয়েক মৌসুমের দিকে তাকান দেখতে পাবেন তাদের পারফরম্যান্স ভালো ছিল না। সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনার কাছ থেকে আশা আছে আপনি উইকেট বা রান পাবেন। আপনি যদি সেই প্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে।'
চলতি আসরে নারিন ১২ ম্যাচে মাত্র ৭ উইকেট নিয়েছেন। ইকোনোমি ৮.৫০, যা নারিনের আইপিএল ইতিহাসের সবচেয়ে বাজে ইকোনোমি। ব্যাট হাতেও তার মলিন পারফরম্যান্স অব্যাহত রয়েছে। ৬.৯৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৫৩ রান।
এ বছর রাসেলের ব্যাট থেকে ১২ ম্যাচে এসেছে ২১৮ রান। স্ট্রাইক রেট দেড়শোর উপরে থাকলেও তা দলের কাজে লেগেছে কমই। বল হাতেও ১১.২৯ ইকোনোমিতে রান দিয়েছেন রাসেল। এটা তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে ইকোনোমির রেকর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live