শেষ ওভারে মুম্বাইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল লক্ষ্ণৌ
এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় পুঁজি নিশ্চিত করেছিল লক্ষ্ণৌ। জবাবে ভালো শুরু পেলেও ১৭২ রানের বেশি করতে পারেনি রোহিত শর্মার দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে মুম্বাইকে টপকে তিন নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার ইশান কিশান ও রোহিত। তারা দুজনেই যোগ করেছিলেন ৯.৪ ওভারে ৯০ রান। রোহিত আউট হয়েছেন ২৫ বলে ৩৭ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি কিশান।
তিনি আউট হন ৩৯ বলে ৫৯ রান করে। এরপর দ্রুত সূর্যকুমার যাদব (৯ বলে ৭), নেহাল ওয়াধেরা (২০ বলে ১৬্ বিষ্ণু বিনোদ (৪ বলে ২) ফিরে গেলে জয় নিয়ে শঙ্কা তৈরি হয় মুম্বাইয়ের। শেষ পর্যন্ত টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন মিলেও জেতাতে পারেননি দলটিকে। ডেভিড ১৯ বলে ৩২ ও গ্রিন ৬ বলে ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লক্ষ্ণৌকে ভালো শুরু এনে দিতে পারেননি দীপক হুডা ও কুইন্টন ডি কক। হুডা আউট হন ৫ রান করে। ডি কক ফেরেন ১৬ রান করে। তিন নম্বরে নেমে রানের খাতাই খুলতে পারেননি প্রেরাক মানকাড। এরপর দলের হাল ধরেন ক্রুনাল পান্ডিয়া ও মার্কাস স্টইনিস।
স্টইনিস ও ক্রুনাল চতুর্থ উইকেটে যোগ করেন ৫৯ বলে ৮২ রান। ক্রুনাল ২৮ বলে ৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও স্টইনিস নিকোলাস পুরানকে নিয়ে পঞ্চম উইকেটে ২৪ বলে ৬০ রান যোগ করে লক্ষ্ণৌকে বড় পুঁজিতে নিয়ে যান।
স্টইনিস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে। ৮ বলে ৮ রান করে অন্যপ্রান্তে প্রায় দর্শক হয়েছিলেন পুরান। মুম্বাইয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন জেসন বেহরেনড্রফ। একটি উইকেট পান পিযুষ চাওলা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি