একটু পরেই মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে খেলাটি দেখবেন যেভাবে
এই আসরের দ্বিতীয় দিন মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী ব্রাজিল। ফিফা বিশ্বকাপের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেরও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ২৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইতালি অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
যুব বিশ্বকাপে ব্রাজিল-ইতালি রয়েছে ‘গ্রুপ ডি’তে। এই গ্রুপের অপর দুই দল হলো নাইজেরিয়া ও ডোমিনিকান প্রজাতন্ত্র। তারাও রাতে একে অপরের মুখোমুখি হবে। ব্রাজিল-ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। মেন্ডোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচগুলো হলো ২৪ মে ডোমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে এবং ২৭ মে নাইজেরিয়ার বিপক্ষে।
ব্রাজিল এবং ইতালির যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচ শুরু হলে এই লিঙ্কে ক্লিক করে উপভোগ করা যাবে যুবাদের এই লড়াই। এছাড়া অ্যাকাউন্ট তৈরি করে ম্যাচটি সরাসরি দেখা যাবে টিওয়াইসি স্পোর্টসেও।
উল্লেখ্য, ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন