শেষের পথে এইপিএল, প্লে-অফের ম্যাচ গুলোর চূড়ান্ত সূচি
এবারের আইপিএলে গ্রুপ পর্বের ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে।
এদিকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আর লখনৌর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফ নিশ্চিতের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ চারের লাইন আপ।
আইপিএলে প্লে-অফের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। এই ম্যাচে পরাজিত দলের সামনে আরেকটি সুযোগ থাকবে।
এলিমিনেটর ম্যাচে তৃতীয় ও চতুর্থ দলের খেলায় জয়ী দলের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের মধ্যে যে দল জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।
চলুন জেনে নিই প্লে-অফের চূড়ান্ত সূচি
প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে (মঙ্গলবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
এলিমিনেটর: লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২৪ মে (বুধবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে (শুক্রবার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে (রোববার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live