ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে স্বস্তিতে অস্ট্রেলিয়া
যদিও প্রায় সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন দলের অন্যতম তারকা ক্রিকেটার অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডও অনেকদিন ধরেই ইনজুরিতে রয়েছেন। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজ দরজায় কড়া নাড়তেই মাঠে ফেরার আভাস দিয়েছেন এই গতিতারকা।
প্রায় দীর্ঘ দেড়বছর ধরে চোটের সঙ্গে লড়ে যাচ্ছেন হ্যাজলউড। জানা যায় যে বাম পায়ের অ্যাকিলিসের চোটে গত জানুয়ারির পর তিনি চার মাস মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে ৩২ বছর বয়সী এই পেসার আইপিএল দিয়ে আবার মাঠে ফেরেন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন ম্যাচ খেলতেই ছোট একটি চোটে দেশে ফিরতে হয় তাকে। গত ৯ মে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার সবশেষ ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সোমবার জানিয়েছে, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ পেসার হ্যাজলউডকে পাওয়ার ব্যাপারে আশা করছি। চোট থেকে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। আইপিএল থেকে ফিরে বিশ্রাম শেষে ‘হাই ইনটেন্সিটি’-তে বোলিংও শুরু করেছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি সময়ের সঙ্গে বোলিংয়ে ওয়ার্কলোড বাড়াতে থাকবেন।
আগামী ৭ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পরবর্তীতে ১৬ জুন থেকে এজবাস্টনে পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হবে। অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া মোকাবিলা করবে ভারতের, অন্যদিকে ওই সিরিজের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
মূলত অ্যাশেজ দুই দেশের মধ্যকার গতির ঝড় আর ব্যাটে দৃঢ়তা দেখানোর লড়াই। তার আগে পেসারদের পুরোপুরি সুস্থ দেখতে চায় দু’দলই। ইতোমধ্যে অভিজ্ঞ ইংলিশ পেসার অ্যান্ডারসন সেরে ওঠার বার্তা দিয়েছেন। তবে পুরো অ্যাশেজ সিরিজে না থাকলেও, অন্তত তিন ম্যাচ খেলার আশা প্রকাশ করেছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ এই উইকেটশিকারি বোলার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত