সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে এলেন রিঙ্কুর প্রেমে পড়া আফগান সুন্দরী
চলতি আইপিএলে একাধিক ম্যাচে কেকেআরের সঙ্কটমোচনও হয়েছেন এই রিঙ্কু। আর এই নাইট তারকার হয়ে গলা ফাটাতে সুদূর আফগানিস্তান থেকে কলকাতায় ছুটে এলেন এক আফগান সুন্দরী। ঠিক যেন, ‘তুমনে পুকারা অউর হম চলে আয়ে…’র মতো। এই আফগান সুন্দরীর নাম ওয়াজমা আয়োবি। যিনি কিনা আবার কেকেআরের রিঙ্কুর প্রেমে পাগল!
ক্রিকেটের নন্দনকাননে আইপিএলে কেকেআর বনাম লখনউয়ের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি। তিনি আফগানিস্তান দলের ডাই হার্ড ফ্যান। ওয়াজমা KKR vs LSG ম্যাচে কাকে সমর্থন করলেন জানেন? আসলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দুই দলে ছিলেন দুই আফগান ক্রিকেটার। কেকেআর টিমে রহমানুল্লা গুরবাজ এবং লখনউয় দলে নবীন উল হক। সেই ম্যাচের আগে দুই আফগান তারকা গুরবাজ ও নবীনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন ওয়াজমা। এরপর ম্যাচের সময় তিনি গলা ফাটান কেকেআরের হয়ে। একইসঙ্গে কেকেআরের পতাকা ওড়াতেও দেখা গিয়েছিল আয়োবিকে। তবে ম্যাচের শেষে জানা গেল আসলে ওয়াজমা কার জন্য কলকাতায় ছুটে এসেছিলেন।
আসলে ২০ মে কেকেআর-লখনউ ম্যাচের শেষে, গভীর রাতে ওয়াজমা একটি টুইট করেন। যেখানে ছিল কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের সঙ্গে তাঁর একটি ছবি। ওই পোস্টে আইপিএল, কেকেআর ও রিঙ্কু সিংকে ট্যাগ করে তিনি ক্যাপশনে ওয়াজমা লেখেন, ‘একটা দারুণ অভিজ্ঞতা হল কলকাতা।’ সঙ্গে ছিল একটি আফগানিস্তানের পতাকা, ভারতের পতাকা এবং একটি বেগুনি রংয়ের হৃদয়ের ইমোজি। আসলে রিঙ্কু এ বারের আইপিএলে এমন পারফর্ম করেছেন, যার ফলে শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে তাঁর নাম। সকলেই ভালোবাসা দিচ্ছেন রিঙ্কুকে। ওয়াজমার কেকেআরকে সমর্থন ও রিঙ্কুকে ভালোবাসা প্রকাশ তারই প্রমাণ। ওয়াজমার ক্রিকেট প্রেম নতুন নয়। গতবছর এশিয়া কাপের সময় শিরোনামে আসেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি। নিজের দেশের পর ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ভারতকেই সমর্থন করেন ওয়াজমা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live