এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে কিন না সিদ্ধান্ত আইপিএলের মাঝেই
সাম্প্রতিক এই বিষয় ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা কমছেই না। চলতি মাসের আগামী সপ্তাহটা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এক দকে চলছে ভারতের জনপ্রিয় ঘসয়া আসর ও অন্য নিয়ে আছে এশিয়া কাপের আলোচনা। ওই সময়েই আসন্ন এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হতে পারে।
ভারতের এক জনপ্রিয় গনমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, এবার এ আঞ্চলিক টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে দেশটি সফরে যেতে চাচ্ছে না ভারত।
এখনও দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ফলে নিরাপত্তা উদ্বেগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় যেতে চাচ্ছে না টিম ইন্ডিয়া। নিরপেক্ষ্য ভেন্যুতে উপমহাদেশীয় টুর্নামেন্টে খেলতে আগ্রহী তারা।
বিষয়টি মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হাইব্রিড মডেল প্রস্তাব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে অনুযায়ী, এ টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে পারবে ভারত। বাকি দেশগুলো পাকিস্তানে খেলবে। অবশ্য তাদেরও দুবাইয়ে খেলতে হবে।
ইতোমধ্যে পিসিবির হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ও নেপাল। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরই মধ্যে মডেলটি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে ভারত।
এ নিয়ে এখনও কিছু নিশ্চিত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত আসতে পারে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি হিসেবে পূন:নির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে আইপিএলের প্লে অফ দেখতে আসছেন তিনি। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সিলভা বলেন, আমাদের আইপিএলের প্লে অফ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে এশিয়া কাপ নিয়ে আলোচনা হবে। আমার মনে হয়, আগামী সাপ্তাহের মধ্যেই এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন