জানলে অবাক হবেন, আইপিএল ইতিহাসে কোহলির পর যে রেকর্ড শুধুই গিলের
আইপিএলের এক আসরে ৭০০ বা তার বেশি রান করা প্রথম ও একমাত্র ভারতীয় ক্রিকেটার ছিলেন কোহলি। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে ৪২ রান করেছেন গিল। এতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান। এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৭২২ রান।
ভারতের মাত্র দু’জন ব্যাটার এই মাইলফলক স্পর্শ করতে পারলেও ছয়জন বিদেশি ক্রিকেটারের এই নজির রয়েছে। ২০২২ সালে জস বাটলার ৮৬৩, ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ৮৪৮, ২০১৮ সালে কেন উইলিয়ামসন ৭৩৫ ও ২০১২ সালের প্রতিযোগিতায় ক্রিস গেইল করেছিলেন ৭৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটার ২০১৩ সালের আইপিএলেও করেছিলেন ৭০৮ রান। আর ২০১৩ সালে মাইকেল হাসি করেছিলেন ৭৩৩ রান।
এবারের আসরে অনবদ্য ছন্দে রয়েছেন শুভমান। তার ব্যাট থেকে এবার দু’টি শতরান এসেছে। কমলা টুপির দৌড়ে গিল রয়েছেন দ্বিতীয় স্থানে। রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি করেছেন ৭৩০ রান। তবে তার দল প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় কমলা টুপির দৌড়ে তাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে শুভমানের সামনে।
বুধবার (২৪ মে) এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে গুজরাট। অর্থাৎ, আরও অনন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন গিল। সেই ম্যাচে ৯ রান করতে পারলেই এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপি জিতবেন তরুণ এই ওপেনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)