২০২৩ কিনবা ২০২৪ ফুটবল বিশ্বকাপ হতে পারে আবারও এশিয়াতে
বিশ্ব ফুটবল ইতিহাসে এ পর্যন্ত দুইবার এশিয়ায় বিশ্বকাপ আয়োজিত হয়েছে, ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে এবং অতি সম্প্রতি ২০২২ সালে কাতারে। সিরিয়া ও লেবানন সফরে গিয়ে সোমবার বৈরুতে সাংবাদিকদের কাছে বাহরাইনের শেখ
সালমান বলেন, ‘আমি মনে করি এই ধরনের টুর্ণামেন্ট আয়োজনের সব ধরনের যোগ্যতা সৌদি আরবের রয়েছে। কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশিভাল হবে। আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। তবে ২০৩০’এ যদি পরিস্থিতি অনুকুলে থাকে তবে তার জন্যও আমরা প্রস্তুত আছি।’২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে।
ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপের জন্য দুটি যৌথ বিডের প্রস্তাব রয়েছে- স্পেন, পর্তুগাল ও মরক্কো মিলে একটি এবং আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে আরো একটি বিডে অংশ নেবার আগ্রহ জানিয়েছে।
গত সেপ্টেম্বরে মিশরীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মুহাম্মদ ফাওজির পক্ষে এক মুখপাত্র জানিয়েছিলেন বিশ্বকাপে আয়োজনে সৌদি আরব ও গ্রীস যৌথ বিডে অংশ নিতে চায়। এদিকে সৌদি ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুরকি আল ফয়সাল ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন তার দেশ এখনো পর্যন্ত প্রার্থীতার সম্পর্কিত কোন ফাইল জমা দেয়নি। কিন্তু একইসাথে তিনি বলেছেন সবকিছুই সম্ভব।
শেখ সালমান জানিয়েছেন তিনি আগে নিশ্চিত হতে চান যেকোন বিডে এএফসি সমন্বিত আছে এবং তাদের পূর্ণ সমর্থন আছে। এএফসি সভাপতি বলেন, ‘আমরা কন্টিনেন্টাল ফেডারেশন ও ফিফার সাথে সমন্বয় করছি। যেকোন দেশের সাথে যৌথ বিডে যাবার জন্য সব ধরনের সমঝোতার বিষয়টিও আমরা বিবেচনা করছি যাতে দ্রুত একটি ফাইল উপস্থাপন করা যায়। অন্তত ৯০ ভাগ সফলতা নিশ্চিত করেই আমরা সবকিছু করতে চাই। আমাদের হাতে ৪৭টি ভোট আছে, যেখানে বিশ্বকাপের স্বাগতিক হতে হলে ১১০ ভোটের প্রয়োজন হয়। অন্যান্য মহাদেশীয় সমর্থন আমাদের প্রয়োজন। এজন্য আমাদের আরো কাজ করতে হবে।’
‘ভিশন ২০৩০’ কে সামনে রেখে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ তিন দেশ কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ক্রীড়াঙ্গনে বিপুল পরিমান অর্থলগ্নি করেছে। ২০২৬ এএফসি উইমেন্স কাপ, ২০২৭ সালে প্রথমবারের মত এশিয়ান কাপ, ২০৩৪ সালে এশিয়ান গেমস ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ফমূর্লা ওয়ান রেস, স্প্যানিশ সুপার কপা, গল্ফ টুর্ণামেন্ট ও বক্সিং টাইটেল বাউটস।
জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল কিনে নিয়েছে সৌদি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন