এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত শেষে জেনে নিন বাংলাদেশের গ্রুপে যারা
বৃআজ ২৫ মে হস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) হাউসে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৪৩ দলের মধ্যে ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত এই দশ গ্রুপে আছে চারটি করে দল। আর ‘কে’ গ্রুপে আছে তিন দল।
বাছাইপর্বে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক জর্ডান, সিরিয়া, ওমান এবং ব্রুনাই দারুসসালাম। ‘বি’ গ্রুপে ২০২০ সালের চ্যাম্পিয়ন কোরিয়া রিপাবলিকের সঙ্গী মায়ানমার, কিরগিজ রিপাবলিক এবং কাতার। তাদের খেলা হবে কোরিয়া রিপাবলিকের মাঠে।
‘সি’ গ্রুপে হোস্ট ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেন এবং গুয়াম প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০১৬ সালের চ্যাম্পিয়ন জাপান, বাহরাইন, ফিলিস্তিন এবং পাকিস্তান ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করবে। ‘ই’ গ্রুপে ২০১৮ সালের চ্যাম্পিয়ন উজবেকিস্তান আতিথিয়তা দেবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান, হংকং চীন এবং আফগানিস্তান।
‘এফ’ গ্রুপে আছে ২০১৩ সালের বিজয়ী ইরাক, কুয়েত, তিমুর-লেস্তে এবং ম্যাকা। সংযুক্ত আরব আমিরাত, ভারত, মালদ্বীপ এবং স্বাগতিক চীন ‘জি’ গ্রুপে লড়াই করবে। স্বাগতিক থাইল্যান্ড 'এইচ' গ্রুপে মালয়েশিয়া, বাংলাদেশ এবং ফিলিপাইনের সাথে লড়বে।
গ্রুপ 'আই'-এ অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, লাওস এবং ডিপিআর কোরিয়া মুখোমুখি হবে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে ‘জে’ গ্রুপে আছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। আর তিন দল ‘কে’ গ্রুপে তুর্কমেনিস্তান, ইন্দোনেশিয়া এবং চাইনিজ তাইপেইয়ের মধ্যে লড়াই হবে।
আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে বাছাই পর্বের খেলা। কাতারে এই প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে আগামী বছরের ১৫ এপ্রিলে। স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে কাতার।
বাছাইয়ে গ্রুপ সেরা ১১ দল ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে মোট ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার টিকেট। এই প্রতিযোগিতা বিবেচিত হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও। সেরা তিন দল পাবে অলিম্পিকসে খেলার টিকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি