৫-০ গোলে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
এই আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেখেছিল চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। মেসির উত্তরসূরী এই দলের লক্ষ্য ছিল তৃতীয় ও শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যে ভাবনা সে কাজ, গ্রুপ এ'র নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাত্তাই দিলো না মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
শুক্রবার (২৬ মে) আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। আলবিসেলেস্তেদের হয়ে হয়ে গোল করেন ইগনাসিও মায়েস্ত্রো, জিনো ইনফ্যান্টিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ।
ম্যাচের ১৪ মিনিটে স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫তম মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে একহালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে গুয়েতামালার বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন