চমক দিয়ে অধিনায়কের সহ এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
অধিনায়ক লতার সহকারী করা হয়েছে সোবহানা মোস্তারিকে। আগামী ১০ জুন শুরু হবে মেয়েদের এই এই ইমার্জিং এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ জুন। মোট ১৫টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। বাংলাদেশের ইমার্জিং দলের বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন।
ইমার্জিং দলের টুর্নামেন্ট হলেও স্কোয়াডে নির্দিষ্ট সংখ্যক বেশি বয়সী ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকে। সেই সুযোগেই লতাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশের ম্যানেজমেন্ট। দলে আছেন জাতীয় দলের আরেক তারকা নাহিদা আক্তার। তার বাঁহাতি স্পিন নিঃসন্দেহে বাংলাদেশকে বাড়তি শক্তি যোগাবে।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে ১৪ জুন তারা খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
'এ' গ্রুপে স্বাগতিক হংকংয়ের সঙ্গে লড়াই করবে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে ১৯ জুন। সেখান থেকেই জয়ী দুই দল জায়গা করে নেবে ফাইনালে।
বাংলাদেশ ইমার্জিং দল:
লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি বর্মন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি