এবার বেনজেমাকে আকাশ ছোয়া অর্থের প্রস্তাব দিল সৌদি ক্লাব
এদিকে ফরাসি সংবাদমাধ্যম 'এএস' এর প্রতিবেদন, সৌদি আরবেরই আরেক ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার করিম বেনজেমাকে লোভনীয় প্রস্তাব দিয়েছে। এজন্য দুই মৌসুমের জন্য নাকি প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। তবে ক্লাবটির নাম এখনও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তাই দেশটির ঘরোয়া লিগে বিশ্বের সব তারকা ফুটবলারদের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে দেশটি। সে লক্ষ্যেই তেল সমৃদ্ধ দেশটি রোনালদোর পর মেসি ও বেনজেমার দিকে নজর দিয়েছে।
এর আগে মেসিকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-হিলাল। কিন্তু এই প্রস্তাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি পিএসজি তারকা। তবে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি মৌসুম শেষেই তার প্যারিস ছাড়া একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। ফলে তার সম্ভাব্য ঠিকানা হিসেবে বার্সেলোনা-ইন্টার মিয়ামির পর আল-হিলালের নামও উচ্চারিত হচ্ছে।
এবার সৌদি লিগকে সম্ভাব্য ঠিকানা ভাবা হচ্ছে বেনজেমার ক্ষেত্রেও। শুধু খেলোয়াড় হিসেবে নয়, মেসি ও বেনজেমা উভয়কেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার লক্ষ্যে কাজে লাগাতে চায় সৌদি আরব। রিয়ালে নাকি বেনজেমার মন আর টিকছে না। তাই ফরাসি স্ট্রাইকারের সৌদি পাড়ি দেওয়ার সম্ভাবনা কতটুকু তা সময় হলেও জানা যাবে।
গত মৌসুমে রিয়ালের জার্সিতে ব্যক্তিগত ও দলীয় সাফল্যে ভেসেছেন বেনজেমা। স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি প্রথমবারের মতো ব্যালন ডি'অরের খেতাব পেয়েছেন তিনি। এরপরেও তার সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করে লস ব্লাঙ্কোসরা। তবে এবারের মৌসুমটা শুধু কোপা দেল রে জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়াল কিংবদন্তিকে।
এদিকে রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের ব্যাপারেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বেনজেমা। ফলে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী রোববারের ম্যাচটিই হতে পারে রিয়ালের জার্সিতে তার বিদায়ী ম্যাচ। ফলে আগামী ট্রান্সফার উইন্ডোতে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি