মায়ের সাথে হজে যাচ্ছেন বাবর আজম
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মমতাময়ী ও রত্নাগর্ভা মাকে নিয়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন বাবর আজম। শুধু বাবরই নন, পাকিস্তানের বেশকিছু ক্রিকেটারই যাচ্ছেন এবার হজ পালনে।
তাদের মধ্যে রয়েছেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ ও ফখর জামান। গেল রমজান মাসেও উমরা পালন করতে গিয়েছিলেন বাবর আজম, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফসহ বেশ কয়েকজন ক্রিকেটার।
আপাতত পাকিস্তানের খেলার ব্যস্ততা না থাকায় এ সুযোগটাই ধর্মীয় কাজে লাগাচ্ছেন বাবর-রিজওয়ানরা। যা তাদের সমর্থকদের মন ছুঁয়ে গেছে। দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকও স্ত্রীর সঙ্গে হজ পালন করবেন বলে জানা গেছে।
এদিকে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
আগামী ৩ জুন পর্যন্ত ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন তারা।
এ বছর পাকিস্তান থেকে ১ লাখ ৭৯ হাজার ২১০ জন হজ পালনে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। গত ২১ মে হজের জন্য প্রথম ফ্লাইটগুলো করাচি থেকে এবং লাহোর থেকে ৬০২ জন যাত্রী নিয়ে ছেড়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live