কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামছে ব্রাজিল, জেনে নিন চূড়ান্ত সময়
শনিবার (৩ জুন) রাতে আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ ইসরায়েল।
এই ইসরায়েলকে ভিসা দেয়া নিয়ে গড়িমসি করায় ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত তারাই এখন কোয়ার্টার ফাইনাল খেলবে। কিন্তু স্বাগতিক দেশ আর্জেন্টিনা নিজ দেশের দর্শক।
গ্রুপ ডি থেকে ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে সেলেসাও যুবারা তিউনিসিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে ইসরায়েল গ্রুপ সি থেকে অংশ নেয়। গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে। আর নকআউটে উজবেকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরও মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়। রোববার অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া বনাম নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ের মধ্যে।
প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল উঠে আসে নকআউট পর্বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন