বেরিয়ে এলো আসল খবরঃ পাকিস্তানের মাটিতে ভারতের যে আপত্তি
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি দেশটি সফর করে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এরপরই ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।
একদিকে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না ভারত; অন্যদিকে পিসিবি হুমকি দিয়েছে ভারতের মাটিতে তারা ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে। তাই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে লাহোর সফরে গিয়েছিলেন আইসিসির শীর্ষ কর্তারা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি চায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান যেন হাইব্রিড মডেলের প্রস্তাব না করে।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে বিশ্বকাপে ভারতের মাটিতে দল পাঠাবে না পিসিবি। আর এশিয়া কাপের আয়োজক স্বত্ব যদি অন্য কোনো দেশ পায়, তাহলে পাকিস্তান তা বর্জন করবে।’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য কোটি কোটি সমর্থক অপেক্ষায় থাকেন, যা আইসিসি ও বিসিসিআইকে ভালো মুনাফা এনে দেয়। তাই ভারত-পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চায় আইসিসি।
তবে দুই দেশের দ্বন্দ্ব কী পর্যায়ে পৌছেছে, তার আঁচ পাওয়া যায় এক বিসিসিআই কর্মকর্তার মন্তব্যে। তি বলেন, ‘শুধু এবারের এশিয়া কাপ নয়, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হতে দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আইসিসিকে প্রস্তাব দেবো চ্যাম্পিয়ন্স ট্রফিও যেন পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এসিসির মিটিংয়ে নেয়া হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন