মেসির দলবদল নিয়ে যা বললেন মেসির বাবা
দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানান, মেসির দলবদল নিয়ে বার্সেলোনার সভাপতির সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা। আর এরপরই বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বার্সেলোনায় ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন হোর্হে মেসি। তিনি বলেন, ‘মেসি বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো। আমরা আত্মবিশ্বাসী যে, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনারা শিগগিরই এর ভবিষ্যৎ জানতে পারবেন।’
মেসির বাবা বার্সেলোনায় ফেরার কথা জানালেও স্পেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় রয়েছে।
এদিকে, পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচের পর থেকেই দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার। মেসি ক্লাব ছাড়ায় তারকা এই ফুটবলারের ভক্তরা ইতোমধ্যেই পিএসজির সোশ্যাল মিডিয়া আনফলো করতে শুরু করেছে। গেল সপ্তাহেই প্রায় ৮০ হাজার ফলোয়ার কমেছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। প্রতিনিয়তই হ্রাস পাচ্ছে পিএসজির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live