চমক দিয়ে নতুন ক্লাবে নাম লেখাচ্ছে মেসি
গত সোমবারের আগ পর্যন্ত মেসিকে পাওয়ার রেসে বেশ এগিয়ে ছিল সৌদি ক্লাব আল হিলাল। সে মোতাবেক তারা সোমবার (৫ জুন) চুক্তি সম্পন্ন করতে প্যারিসে এলএমটেনের সঙ্গে সাক্ষাত করতে যান। কিন্তু তার আগে পুরোনো ক্লাব বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে মিটিংয়ে বসের মেসি বাবা যিনি তার এজেন্ট হিসেবে কাজ করেন হোর্হে মেসি। এরপরই সবকিছু আস্তে আস্তে পাল্টাতে থাকে। মিটিং শেষে তিনি জানান, মেসি বার্সেলোনায় ফিরতে চান। আর ছেলের এই মতকে সমর্থন দেন বাবাও।
এরপরই আসলে মেসির দলবদল নিয়ে শুরু হয় নাটক। মঙ্গলবার (৬ জুন) ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোলডটকম মেসির ঘনিষ্ঠজনদের উদ্ধৃতি দিয়ে জানায়, মেসি নাকি আল হিলালকে আরও এক বছর অপেক্ষায় থাকতে বলেছেন। মেসির এমন ইউটার্নে অবাক হয়েছেন ক্লাবটির কর্মকর্তারা।
এখন পুরো বিশ্বে কোটি কোটি মেসি ভক্তদের মনে একটি প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে কবে জানা যাবে মেসির দলবদলের চূড়ান্ত তথ্য। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সেটাই বলেছেন টুইচ চ্যানেল হিহান্তেসকে, ‘সিদ্ধান্ত মঙ্গলবার অথবা বুধবার জানা যাবে।’
তবে এবার আরও চমকপ্রদ তথ্য দিয়েছে বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। তারা জানিয়েছে মেসি নাকি বার্সা কিংবা আল হিলাল নয় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন।
আর্জেন্টিনার সাংবাদিক হার্নান কাস্টিলো এবং বার্সেলোনার ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরোর বরাত দিয়ে তারা এ খবর প্রকাশ করেছে।
গত সপ্তাহে, স্পোর্তো জানিয়েছে যে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন আমেরিকান ফ্র্যাঞ্চাইজি মেসিকে চার বছরের জন্য প্রতি মৌসুমে ৫৪ মিলিয়ন ডলার প্রদান করবে।
ইন্টার মিয়ামিকে সবসময় মেসির সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়, যার প্যারিস সেন্ট-জার্মেই চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হবে।
কিছুদিন আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন মেসি। সেই সময় খবরটিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন মেসির বাবা।
এখন অপেক্ষার পালা। শেষ পর্যন্ত মেসি কোথায় যান বার্সেলোনা, আল হিলাল নাকি ইন্টার মিয়ামি। অন্তত জর্জ মেসির দেয়া তথ্যানুসারে আজই তার ভাগ্য নির্ধারণ হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন