শেষমেস নিজের নতুন ক্লাবের নাম জানালেন মেসি নিজেই
পুনরায় বার্সেলোনাতে যোগ দেয়ার সুযোগ থাকলেও সেখানে গিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপদ বাড়াতে চাননি মেসি। কারণ, মেসিকে নিতে হলে বার্সেলোনাকে একাধিক ফুটবলার ছাড়তে হতো, একই সঙ্গে বেতনও কমাতে হতো বাকি ফুটবলারদের।
বৃহস্পতিবার (৮ জুন) মুন্দো দিপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।’
বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে তারকা এই ফুটবলার বলেন, ‘আমি সত্যিই ফিরতে চেয়েছিলাম এবং ফিরতে পারলে খুশি হতাম। নিজের পরিবার, নিজেকে নিয়ে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি শুনেছি আমার ফেরার জন্য লা লিগা সকল শর্ত মেনে নিয়েছিল। আমি পুনরায় যোগ দিলে বার্সেলোনাকে কিছু ফুটবলার ছেড়ে দিতে হতো,
ফুটবলারদের বেতন কমাতে হতো। আমি এটার মধ্য দিয়ে যেতে চায়নি এবং এমন কিছুর জন্য দায় নিতে চায়নি। ইতোমধ্যেই এমন কিছু অভিযোগ পেয়েছি যেগুলোর সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন সময়ে আমি জড়িত ছিলাম না। আমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েছি, যার জন্য বার্সেলোনায় ফেরা হয়ে উঠেনি।’
মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে তার পরিবার। পরিবারসহ বেশ কয়েকটি বিষয় চিন্তা করেই সাউদার্ন ফ্লোরিডায় যাচ্ছেন মেসি। সেখানে মেসির নিজস্ব সম্পত্তি, বাড়ি রয়েছে। অন্যদিকে, সেখানকার লাইফস্টাইলও তাদের সঙ্গে মানাসই। শুধু তাই নয়, ফ্লোরিডার কালচার লাতিন কালচারের মতোই।
বিশ্বকাপজয়ী মেসি এই প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। যদিও মেসির ইচ্ছে ছিল ইউরোপে খেলার, কিন্তু ইউরোপের কোনো নামিদামি ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাব না পাওয়ায় ইন্টার মিয়ামিকেই বেছে নিতে হয় বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live