সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল আফগানরা
এদিকে শনিবারই ঢাকায় পৌঁছাবে আফগানদের দ্বিতীয় বহর। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ঢাকায় পৌঁছাবে দ্বিতীয় বহরটি।
ঢাকায় পৌঁছানোর পর আগামী সোমবার (১২ জুন) মূল অনুশীলন শুরু করবে আফগানরা। যদিও এর আগের দিন (১১ জুন) ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকছে। তবে সফরের একমাত্র টেস্ট শুরুর আগের দুইদিন মিরপুর একাডেমি মাঠে পুরোদমে অনুশীলন করবে করিম জানাত-নাসির জামালরা। টেস্ট ম্যাচ শেষেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। তবে জুলাইয়ের শুরুতে আবারও ফিরবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঠে গড়াবে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।
বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি : একমাত্র টেস্ট ১৪ জুন-১৮ জুন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রথম ওয়ানডে ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম তৃতীয় ওয়ানডে ১১ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম প্রথম টি-টোয়েন্টি ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি