দুর্দান্ত সেঞ্চুরি হাকালেন শান্ত, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
এই দুই ব্যাটারের মধ্যে কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট করছেন শান্ত। বাহারি সব শটে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার মাইলফলক স্পর্শের পর দলীয় এক শ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে গেছে লিটন দাসের দল। তবে এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ শান্তর রান ১০৮ বলে ৯৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮৮ রান। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ১০৪ রানে ব্যাট করছেন। আর মাহমুদুল হাসান জয় আছেন ৬৪ রানে।
বুধবার (১৪ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান।
আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েই উইকেটরক্ষকের তালুবন্দি হন জাকির। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। জাকির ফিরে গেছেন মাত্র ১ রান করে। সেখান থেকে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করে মাত্র ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেছেন তিনি। ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন ১১টি চার। তার ঠিক বিপরীত মেজাজে ব্যাট করে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন জয়। এই দুজনের জুটিতে শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে যাচ্ছে টাইগাররা।
শান্তর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন ওপেনার জয়। তিনিও ৭০ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রানে অপরাজিত আছেন। আরেক প্রান্তে থাকা শান্তর রান ৭৬ বলে ৬৪ রান। ১ উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live