আজ স্পেন-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ অনলাইনে সরাসরি দেখবেন যেভাবে
স্পেন ও ক্রোয়েশিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২ এ। বিভিন্ন অ্যাপসেও দেখা যাবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইতালি।
সেমিফাইনালে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্পেনকে। ইতালির বিপক্ষে ২-১ গোলের জয়ে ফের নেশন্স লিগের ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল। স্কোরলাইনে নিরঙ্কুশ আধিপত্য ফুটে না উঠলেও আজ্জুরিদের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময়ই প্রাধান্য দেখায় স্পেনিয়ার্ডরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় তারা কোনঠাসা করে রাখে রবের্তো মানচিনির দলকে। শেষ দিকে হোসেলুর গোলে জয় নিয়ে পরপর দুই আসরে ফাইনাল খেলার কীর্তি দেখায় স্পেন। ২০২১ সালে ফ্রান্সের কাছে ১-২ গোলে ফাইনাল হেরে শিরোপার স্বপ্ন চূর্ণ হয় তাদের।
তিন আসরে ক্রোয়েশিয়া এবারই প্রথম ফাইনালে উঠেছে। সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে উড়িয়ে দেয় কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া ক্রোয়াটরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে ব্রুনো পেতকোভিচ ও লুকা মদ্রিচ গোল করে ডাচদের ফাইনাল খেলার স্বপ্ন গুঁড়িয়ে দেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live