অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা
ঘোষিত এই সূচি অনুযায়ী, প্রথম দিনেই বাংলাদেশ ‘এ’ দলের খেলা রয়েছে। আগামী ১৪ জুলাই শুরু হবে গ্রুপ পর্বের খেলা। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ ছাড়া ২১ জুলাই সেমিফাইনাল এবং ২৩ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে এই আসরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে আছেন, ফর্মহীনতায় জাতীয় দল থেকে বাদপড়া ওপেনার সৌম্য সরকার।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করে বিসিবি। এই দলে সৌম্য ছাড়াও রয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া ওপেনার নাঈম শেখ।
এবারের ইমার্জিং এশিয়া কাপে চারটি করে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে এবং সেখান থেকে জয়ী দুই দল ফাইনালে খেলবে।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এ ছাড়া গ্রুপ ‘বি’-তে আছে ভারত, পাকিস্তান নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল : সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন