অবশেষে জানা গেল যে কারণে বিসিবি থেকে বিশাল পরিমান টাকা পেলেন মুশফিক
মূলত ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার ও টেস্টে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১৪ হাজার রান করার সম্মাননা হিসেবেই আর্থিক এই পুরস্কার পাচ্ছেন মুশি।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও কার্যকরী এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে এবারই প্রথম না, অভিষেকের পর থেকেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল।
মুশফিকের জন্য আর্থিক এই পুরস্কারের ঘোষণা দিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ভাষ্য, একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে (মুশফিক) তো, আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেওয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেব না।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান করে থামেন মুশফিক। এই সময়ে এই ফরম্যাটে ৭২টি ডিসমিসালও করেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অন্য দুই ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এক সময়ে তিন ফরম্যাটেই টাইগারদের অধিনায়কত্ব করা মুশির ২০০৫ সালে লর্ডসে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল।
এখন পর্যন্ত ৮৬ টেস্টের সঙ্গে ২৪৮ ওয়ানডেতে খেলেছেন উইকেটকিপার এই ব্যাটার। টেস্টে ৩৮ দশমিক ২৯ গড়ে ৫ হাজার ৫৫৩ রান করেছেন তিনি। এ ছাড়া ৩৭ দশমিক ২৩ গড়ে ওয়ানডেতে তার রানসংখ্যা ৭ হাজার ১৮৭।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live