৪ গোল সেওয়ার পরে ব্রাজিলকে চরম অপমান করলেন সেনেগালের কোচ
প্রথম প্রীতি ম্যাচে মরক্কোর সঙ্গে হারের পর পুঁচকে গিনির সঙ্গে জয় পেলেও আফ্রিকার শক্তিশালী প্রতিপক্ষ সেনেগালের কাছে হেরে যায় সেলেসাওরা। মঙ্গলবার রাতে পর্তুগালের লিসবনে সাদিও মানের জোড়া গোলে সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই ব্রাজিলের মতো দলের এমন হার হতাশ করেছে ফুটবল ভক্তদের। তবে এ রকম পরাজয় থেকেও শিক্ষা নেওয়ার দাবি করছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনজেস।
বিশ্বকাপে পথ হারানো ব্রাজিলের কোচের পদ থেকে অব্যাহিত নেন তিতে। এরপর সাত মাস পেরিয়ে গেলেও স্থায়ী কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিতে চায় দেশটির ফুটবল সংস্থা। গণমাধ্যমের দাবি, মৌখিক সম্মতি জানালেও ২০২৪ সালের আগে ব্রাজিল দলের দায়িত্ব নিতে পারবেন না তিনি। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলবে ব্রাজিল।
আপাতত সেই দায়িত্ব পালন করেছেন মেনজেস। আর সেনেগালের কাছে হারকে শিক্ষণীয় বলেছেন তিনি, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’
এদিকে, এই পরাজয়ের পর দলকে দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম স্পোর টিভিকে দানিলো বলেন, ‘আমাদের অনেক নতুন ফুটবলার এসেছে, আমাদের সিস্টেমেও অনেক পরিবর্তন হয়েছে। অনেক খেলোয়াড় ছুটি কাটিয়ে ফিরেছে। তবে অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে, কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’
ব্রাজিলের এমন পরিস্থিতি বদলাতে স্থায়ী কোচ নিয়োগের বিকল্প নেই। এখন দেখার বিষয়, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন আনচেলত্তির জন্য অপেক্ষা করে নাকি অন্যদিকে পা বাড়ায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শুরুতেই মুস্তাফিজের আঘাত, দেখুন Live
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন