গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিব-লিটনের দলের নাম
বাঘের চামড়ার ছাপ খচিত লাল-কালো রঙের মিশেলে গড়া জার্সি পরে খেলতে নামবেন সাকিবরা। দলটির কোচ হিসেবেও থাকছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। সাকিবদের নিয়ে উচ্ছ্বসিত হোয়াটমোর বলেন, ‘আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, ক্রিস লিন, শেরফেন রাদারফোর্ড এবং কার্লোস ব্র্যাথওয়েটের মতো ক্রিকেটারসহ আমাদের দলে টি-টোয়েন্টিতে বিশেষজ্ঞ কিছু সেরা খেলোয়াড় রয়েছে, আমরা নিঃসন্দেহে খুব ভালো দক্ষ দল গড়েছি।’
আর লিটনের গায়ে জড়ানো থাকবে হলুদ রঙের জার্সি। হাতায় বেগুনি রঙের ছাপ। আর জার্সির নিচে হুঙ্কার দিচ্ছে জাগুয়ার। সাকিব-লিটনদের ইতিমধ্যে এই লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুজনে পুরো আসর জুড়েই খেলবেন। দুজনের ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বাকিগুলো জার্সি উন্মোচন করেছে। বাহারি রঙে নজর ছিল সব দলের।
অংশ গ্রহণ করা ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো হলো টরেন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স। জাগুয়ার্স-প্যান্থার্স নতুন করে যুক্ত করে যুক্ত হয়েছে।তিন বছর পর লিগটি শুরু হবে ২০ জুলাই। ওন্টারিওতে চলবে ৬ আগস্ট পর্যন্ত। প্রথম দুই আসর হয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে। পর বেতন নিয়ে ঝামেলা ও করোনা মহামারির কারণে তিন বছরেও তৃতীয় আসর মাঠে গড়ায়নি।
প্রতিটি দলে মার্কি খেলোয়াড় থাকবেন দুজন। তাছাড়া কানাডার জাতীয় দল থেকেও খেলবেন তিনজন করে। পাশাপাশি উদীয়মান কানাডিয়ান খেলোয়াড় থাকবেন তিনজন। ১৮ দিন ধরে ম্যাচ খেলা হবে মোট ২৫টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা