অবশেষে ম্যাথিউসের টাইমড আউট নিয়ে আইসিসির বিশেষ টুইট বার্তা
৪র্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করছিলেন চারিথ আসালাঙ্কা-সাদিরা সামারাবিক্রমা। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লড়াই জমিয়ে তুলছিল শ্রীলঙ্কা।। কিন্তু তারপরই অধিনায়ক সাকিবের বলে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। টাইগার অধিনায়কের বলে ক্রিজের বাইরে আসায় মাহমুদউল্লাহ ডিপ মিডউইকেটে সমরবিক্রমের হাতে ক্যাচ দেন। এরপর ঘটল নজিরবিহীন ঘটনা।
লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেন্ড হওয়া প্রথম ব্যাটসম্যান হলেন তিনি।
যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। পরে নতুন আরেকটি হেলমেট নিয়ে আসা হয়। সেটিতেও খানিকটা সমস্যা ছিল। তাই আবারো হেলমেট পরিবর্তন করতে চান ম্যাথিউস।
কিন্তু ততক্ষণে তিন মিনিটেরও বেশি সময় পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইমড আউট হয়েছেন ব্যাটাররা।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’
অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে