চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণে বাংলাদেশের একাদশে ৩ পরিবর্তন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণে আজ (শনিবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজ মাঠে নেমেছে টাইগাররা। ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী প্রথমে ব্যাট করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশ একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিনজন স্পিনারসহ দুই ফাস্ট বোলার রয়েছে। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন অধিনায়ক সাকিব। তার জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। এছাড়া গত ম্যাচে খেলা শরিফুল ইসলামের পরিবর্তে নাসুম আহমেদ এবং ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে এসেছেন মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়াও একাদশে দুটি পরিবর্তন করেছে। গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live