অধিনায়কত্ব রক্ষা নিয়ে খোলামেলা উত্তর দিলেন বাবর আজম
পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে হারের ষোলকলা পূর্ণ করলো। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাবর আজম। বিশ্বকাপের মাঝপথেই সেরা ব্যাটসম্যান হিসেবে জায়গা হারান তিনি। পুরো দলের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি বাবরের নেতৃত্বও সমালোচিত হয়েছে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছাড়বেন বাবর। দেশে ফিরলেই এই ব্যাটসম্যান তার সিদ্ধান্ত জানাবেন। তবে তার আগে তিনি তার বাবার সঙ্গে কথা বলতে চান বলেও জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
গতকালও ম্যাচ শেষে অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয় বাবরকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি নিজে অধিনায়কত্ব ছাড়তে চান? ইডেন ছাড়ার আগে এই প্রশ্নের জবাব দেন পাকিস্তানের অধিনায়ক।
৯ ম্যাচের মধ্যে ৪ জয়। আর ইডেনে ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে হার ৯৩ রানে। ম্যাচ শেষে অধিনায়কত্ব নিয়ে বাবর বলেন, আমরা বিশ্বকাপে অনেকগুলো ভুল করেছি। সেগুলো শোধরাতে হবে। তবে এর মধ্যেও কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও অধিনায়ক থাকতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভাল দল তৈরি করতে চাই।
বাবরের এ উত্তর থেকে পরিষ্কার, তিনি নিজে নেতৃত্ব ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়ে কী ভাবছে তা এখনও নিশ্চিত নয়।
তবে পাক অধিনায়ক বিশ্বকাপে খারাপ খেলার জন্য একটি ম্যাচকে দায়ী করেছেন আর সেটি হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার। বাবর বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হার সব বদলে দিয়েছে। ওই ম্যাচটিতে জয় পেলে পরের ছবিটা অন্য রকম হত। তার আগে আমরা ভাল খেলছিলাম। ওই একটা হার আমাদের মনোবলে বড় ধাক্কা দেয়।
তবে বাবর এও স্বীকার করেছেন যে পাকিস্তান ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অনেক ভুল করেছেন। যার খেসারত দিতে হয়েছে পুরো দলকে। বাবর বলেন, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। এটা স্বীকার করতেই হবে। আমরা প্রতি ম্যাচে ২০-৩০ রান বেশি দিয়েছি। ক্যাচ ফেলেছি। স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে না পারলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জয় কঠিন। সে সব ভুল আমাদের শোধরাতে হবে।
২০১১ সালের বিশ্বকাপের পর থেকে এ নিয়ে টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেটবোদ্ধারাই পাকিস্তানকে শেষ চারে দেখছিল। কিন্তু সবাইকে হতাশ করেছেন বাবররা। তার পরেও যে তিনি অধিনায়ক থাকতে চান তা স্পষ্ট করে দিয়েছেন বাবর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩য় ওয়ানডে: কখন কোথায় দেখবেন সরাসরি?
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ: সরাসরি দেখুন Live
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি