বিশ্বকাপে অপরাজিত ভারত, আসল কাহিনী ফাঁস করল রোহিত শর্মা
এই বিশ্বকাপে ভারত ৯টি শহরে ৯টি ম্যাচ খেলেছে। চেন্নাইয়ের গরম থেকে শুরু করে ধর্মশালার ঠান্ডা সবই দেখেছেন তাঁরা। এই পরিস্থিতির সঙ্গে পুরো দলকে কীভাবে মানিয়ে নিতে হয়েছে তা জানিয়েছেন রোহিত।
রোহিত বলেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছিলাম। জানতাম খুব লম্বা প্রতিযোগিতা। বেশি দূরের কথা ভাবলে জেতা যাবে না। তাই আমরা একটা করে ম্যাচের দিকে নজর দিচ্ছিলাম। আলাদা আলাদা দলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে খেলতে হয়েছে। এটা বড় চ্যালেঞ্জ। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। আমরা সেটা পেরেছি। আমি খুশি ৯টা ম্যাচই জিততে পেরে। ’
ষষ্ঠ বোলারের অভাব নিয়ে আলোচনার বিষয়ে রোহিত বলেন, ‘আমাদের দলের ৯ জন বল করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দেখে নেওয়ার সুযোগ ছিল। আমরা তাই বিভিন্ন জিনিস পরীক্ষা করেছি। পেসারেরা প্রয়োজন ছাড়াই ওয়াইড ইয়র্কার করেছে। আমরা আলাদা কিছু করে দেখার চেষ্টা করছিলাম।’
রোহিত বলেন, ‘আমরা যে ভাবে ৯টা ম্যাচ খেলেছি, তাতে আমি খুব স্বস্তি পেয়েছি। রোববারও আমরা ভালো খেলেছি। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। কেউ না কেউ এসে ম্যাচ জিতিয়েছে। এটা খুব ভালো একটা দিক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল