নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের ফাস্ট বোলিং কোচের দায়িত্বে যিনি থাকবেন
দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। বর্তমানে নিউজিল্যান্ড দল বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করছে। বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশে আসবেন নিউজিল্যান্ড দল। বিশ্বকাপে টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পালন করা অ্যালান ডোনাল্ড ইতিমধ্যেই বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের ফাস্ট বোলিং কোচ কে হবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতাসহ নানা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। যদিও তিনি নিউজিল্যান্ড সিরিজে ফাস্ট বোলিং কোচের দায়িত্বে কে থাকবেন তা সরাসরি প্রকাশ না করলেও, তিনি বলেছিলেন যে আসন্ন সিরিজে একজন অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন।
টিটু বলেন, অন্তর্বর্তীকালীন কাউকেই দায়িত্ব দেয়া হবে। এই অল্প সময়ের মধ্যে হুট করে কাউকে নিয়ে আসা সম্ভব হবে না। যেটি হবে ২-১ দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।
এদিকে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক কে হতে পারেন সেটি সম্পর্কেও আভাস দিয়েছেন টিটু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, যদি কোনো পরিবর্তন আর না আসে তাহলে সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব।
বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না উঠার আগ পর্যন্ত সে খেলবে না। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয় তাহলে সে অধিনায়কের দায়িত্বে থাকবে। আর নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেয়া হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল