বাভুমা যা ভয় পাচ্ছিলেন তাই হবে নাতো
ভারত বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে উঠতে প্রোটিয়াদের খুব একটা লড়াই করতে হয়নি। কিন্তু তাদের সবচেয়ে বড় বাধা সেমিফাইনাল। ফাইনালের টিকিট পেতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল। কলকাতায় টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে।
ইডেন গার্ডেনের উইকেট আজ তার রূপ পাল্টেছে, যেন প্রোটিয়াদের জন্য মৃত্যু ফাঁদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর কুইন্টন ডি কক-টেম্বা বুভুমা দ্রত ফিরে যান। নতুন বলের বাড়তি বাউন্স ও সুইং দেখেছেন তারা।
ইনিংসের প্রথম ওভারেই বাভুমাকে ফিরিয়ে দেন স্টার্ক। এই পেসারের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন কিউই অধিনায়ক। ৪ বল খেলে ফিরে যান তিনি।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডিক কক সুবিধা করতে পারেননি। পুরো মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। কিন্তু আজ ফিরেছেন মাত্র ৩ রান করে।
এরপর রাসি ফন ডের ডুসেন এবং এইডেন মার্করাম দলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারাও ব্যর্থ হয়। ৩১ বলে ৬ রান করেন ডুসেন। যেখানে মার্করাম ২০ বলে ১০ রান করেন। প্রথম ৪ উইকেট সমান ভাগে ভাগ করেন স্টার্ক ও হ্যাজেলউড।
১৪ ওভার শেষে বৃষ্টির শুরু হয়। খেলা বর্তমানে বন্ধ রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live