আর্জেন্টিনা-ব্রাজিলের হারের দিনে রোনালদোর রেকর্ড
কাতারে বিশ্বজয়ের পর প্রথমবার হারের মুখ দেখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না লাতিন আরেক জায়ান্ট ব্রাজিলেরও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা দুই ম্যাচ হেরেছে বিশ্বকাপ বাছাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হারের দিনে জয়ের ধারা অব্যাহত রাখল রোনালদোর পর্তুগাল।
গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার গোলে দলকে এগিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেকটি দারুণ গোল করলেন জোয়াও ক্যানসেলো। লিখটেনস্টাইনকে অনায়াসে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখে পর্তুগাল।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। এই জয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করল পর্তুগাল। বাছাইয়ে প্রথম ৯ ম্যাচের সবগুলোই জিতল তারা।
প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। রোনালদোর একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেক ফরোয়ার্ড গনসালো রামোসের হেড যায় বাইরে।
এই অর্ধের শেষ সময়ে রোনালদোর ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী তারকা। বাঁ দিক থেকে দিয়োগো জটার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্যানসেলো। আন্তোনিও সিলভার পাস ডান দিকে পান তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার।
৬৭তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। ৮২তম মিনিটে হেডে রামোস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। ফলে ব্যবধান আর বাড়েনি।
৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয় দলের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে সবগুলি হেরেছে লিখটেনস্টাইন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন