সাকিবের অধিনায়কত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল বিসিবি
বিশ্বকাপ মিশনে ব্যর্থতার পর বাংলাদেশ দলের চোখ এখন নিউজিল্যান্ড সিরিজে। সাকিব-লিটনকে ছাড়াই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ লড়তে হবে টাইগারদের। বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন বিশ্বকাপের পর অধিনায়কত্ব করবেন না। বিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস আনুষ্ঠানিকভাবে সাকিবের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
চোট পেয়েছেন সাকিব আল হাসান। খেলাযর মধ্যে নেই তামিম ইকবালও। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সহ-অধিনায়ক লিটন দাসের। তবে নতুন কন্যা সন্তানের বাবা হওয়ায় বিসিবির কাছে ছুটি চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বোর্ডও ছুটি মঞ্জুর করেছে। লিটনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড সিরিজের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন হাসান মাহমুদ ও শাহাদাত হোসেন দিপু। লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন নাঈম হাসান।
বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, আসর শেষে আর অধিনায়ক থাকবেন না তিনি। জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হলেও সাকিব নেতৃত্ব ছাড়ার কথা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানাননি। তিনি বলেন, সাকিব এখনও অধিনায়কত্ব ছাড়ার কথা অফিশিয়ালি জানায়নি। আমি শুনি নাই। সে ইনজুরির মধ্যে আছে। আমি জানতে পারবো ২৮ নভেম্বরের পরে তার ফিটনেস নিয়ে। এজন্যই আমরা এখন কিছু বলছি না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল