ভারতকে লেখা শাহীন শাহ আফ্রিদির পোস্টকে ঘিরে আলোচনার ঝড়
ওডিআই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে ভারত। ঘরের মাটিতে ফাইনালে এমন বাজে পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়ার সমালোচনায় ব্যস্ত দেশের প্রাক্তন তারকারা। তবে রোহিত-কোহলির পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তানের নতুন অধিনায়ক ছাড়া ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনালের সকাল থেকেই গলফ খেলায় ব্যস্ত ছিলেন বাবর আজম। তবে টেলিভিশনের পর্দায় শাহীন আফ্রিদির চোখ স্থির থাকল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই পাকিস্তানি পেসার রোহিত শর্মার সাথে প্যাট কামিন্সের হাইভোল্টেজ খেলা উপভোগ করেছেন। খেলা শেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।
শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে শাহিন লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। নিশ্চিতভাবে প্রতিযোগিতার ফাইনালের দিন ওরা ভাল দল ছিল।’ একই সঙ্গে ভারতীয় দলেরও শাহিন প্রশংসা করেন এই বাঁহাতি পেসার। স্বাগতিকদের সম্পর্কে লিখেন, ‘ভারতের জন্য দুর্ভাগ্য। কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্তভাবে ক্রিকেট খেলেছে দলটি।’
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হয় পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পর্বে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল বাবর আজমের দল। প্রতিযোগিতায় ব্যর্থতার কারণে দেশে ফিরে তিন ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়েন এই রানমেশিন। তার পরিবর্তে পাকিস্তানের হয়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের দায়িত্ব পেয়েছেন শাহিন আফ্রিদি। ভারতকে সমবেদনা জানিয়ে আফ্রিদির পোস্ট
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি