বিশ্বকাপে ভারতের ফাইনাল ম্যাচে হারের কারণ জানালেন আশ্বিন
ভারতের পরিকল্পনা ছিল স্পিন-বান্ধব উইকেট তৈরি করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে দ্রুত ঘোরানো। তবে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। আহমেদাবাদে কম উইকেটে রোহিত শর্মার দল ভালো শুরু করলেও সময়ের সাথে ম্যাচ হেরে যায়। শেষ পর্যন্ত স্বাগতিক বোলাররাও কম পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি। দূরত্ব ছুঁয়ে ট্রফি মিস করল ভারত।
উইকেট দেখে অজিরা আগেই যেভাবে পড়তে পেরেছে তাতে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ব্যক্তিগতভাবে আমাকে ধোঁকা দিয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাস বলে, বড় ফাইনালে টসে জিতে তারা বলে, “আমরা ব্যাটিং করব, মেট”। আমি প্রার্থনা করছিলাম, অস্ট্রেলিয়া সেটিই করুক। কারণ অনেকেই বুঝবে না, আহমেদাবাদের (পিচের) মাটি ছিল ওডিশার মতো, মানে দেশের পূর্ব দিকে যেকোনো জায়গার মাটি নিলে এমন আচরণই করবে। অন্য যেকোনো পিচে যদি হাঁটুসমান বাউন্স থাকে, এখানে আরও নিচে থাকে। বাউন্স কম থাকবে, কিন্তু মাটি ভাঙবে না, কারণ এটি ময়েশ্চার ধরে রাখবে।’
ইনিংস বিরতিতে পিচ দেখতে গিয়েছিলেন অশ্বিন। সেখানে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জজ বেইলির সঙ্গে দেখা হয় অশ্বিনের। তখন অশ্বিন জানতে চেয়েছিলেন, তারা টস জিতে কেন ব্যাটিং নিলো না।
বেইলি এভাবে উত্তর দিয়েছেন, 'আমরা অনেক দিন আইপিএল ও দ্বিপক্ষীয় সিরিজ খেলেছি (এখানে)। আমাদের অভিজ্ঞতা বলে, লাল মাটির হলে পিচ ভাঙত, কিন্তু কালো মাটির পিচে ফ্লাডলাইটে ব্যাটিং সহজ হয়। লক্ষ্ণৌয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে লাল মাটির পিচ ছিল, যেখানে শুধু সিম হয়েছে তা নয়, সময় গড়ানোর সঙ্গে টার্নও মিলেছে। লাল মাটির পিচে শিশির তেমন প্রভাব ফেলে না, কিন্তু কালো মাটির পিচে বিকেলে টার্ন ভালো থাকে, রাতে একদম ‘পাটা’ হয়ে যায়, যেন সিমেন্ট দিয়ে তৈরি।’
অশ্বিন বলেন, ‘আমি এ ব্যাখ্যা শুনে একেবারে হতবাক হয়ে গেছি। দেখুন, আইপিএল ও ভারতে দ্বিপক্ষীয় সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপের কেন্দ্রবিন্দুতে এসে ঠেকেছে। তারা একেবারে ঠিকঠাক পিচ পড়তে পারছে।’
এর আগে সেমি ফাইনালে প্রথমে যে পিচে খেলার কথা ছিল, সেখানে খেলেনি ভারত। তাদের আপত্তিতেই পিচ পরিবর্তন করা হয়। যা নিয়ম মতে হলেও অনেকেই এটা ভালভাবে নেননি। এটাকে অশ্বিন হাস্যকর হিসেবে দেখচেন।
তিনি বলেন, ‘অন্য দেশের সাংবাদিকেরা হয়তো মন্তব্য করছেন, পিচ বদলানো হয়েছে বা এমন কিছু, কিন্তু এগুলো হাস্যকর। ভারত একটি বিশেষ দেশ। ভারতের বিভিন্ন জাগায় ভিন্ন ভিন্ন মাটি থাকে—কালো মাটি, একটু কম কালো মাটি, কালো, কাদামাটি ও লাল মাটির মিশ্রণ, একেবারে লাল মাটি, বালুমিশ্রিত লাল মাটি, আরও অনেক কিছু। এক আহমেদাবাদেই তিন-চার ধরনের মাটির পিচ আছে। ফলে জর্জ বেইলি পিচ নিয়ে আমাকে যা বলেছে, তাতে আমি হতবাক হয়ে গেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি