এই মাত্র শুরু হওয়া ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি কোন টিভিতে দেখা যাচ্ছে না তাই যেভাবে মোবাইলে দেখবেন
ইন্দোনেশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আটে উঠেছে ব্রাজিল। এরপর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ ১৬ তম ম্যাচে ব্রাজিল ইকুয়েডরকে ৩-১ এবং আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ৫-০ গোলে হারিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন মুখোমুখি দুই দল।
চলমান যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জারকাটা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। ম্যাচটি টেলিভিশনে দেখানো হচ্ছে না। তাই ম্যাচটি দেখতে ফুটবলপ্রেমীদের সাহায্য নিতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটের।
চলমান যুব বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬টি দল নিশ্চিত করেছে ব্রাজিল। তারা দুই জয় ও এক হারে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান দল ইরানের কাছে হেরেছে নেইমারের উত্তরসূরি। পরের ম্যাচে নিজের আসল রূপ দেখান তারা। ক্যালেডোনিয়াকে ৯-০ গোলে হারিয়েছে। আর শেষ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সেলেসাওরা।
অন্যদিকে ‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তরুণ আর্জেন্টাইনরা। দুই জয় ও এক হারে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
উল্লেখ্য, সিনিয়র সুপার ক্লাসিকো দুই দিন আগে শেষ হয়েছে। যেখানে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের বাইরেও সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্তে ব্রাজিল দোষী সাব্যস্ত হলে বড় শাস্তির মুখোমুখি হতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে