ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেমন বেতন পান
ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে আস্ট্রেলিয়া। বিশ্বকাপ জেতা ছাড়াও অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্মীলা খারাপ হয়নি। আইসিসির ঘোষণা অনুযায়ী ২০২৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে ৩৩ মিলিয়ন রুপি দেওয়া হয়েছে। অন্যদিকে রানার্স হিসেবে টিম ইন্ডিয়া পেয়েছে ১৬ মিলিয়ন রুপি।
বিশ্বকাপে লক্ষ্মী লাভের পর ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন কত, প্রতি ম্যাচে কত টাকা আয় হয়, দুই দলের বেতনের পার্থক্য কত তা জানতে ভক্তদের কৌতুহল কম নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি অনুযায়ী, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি বছর ৩.৫ মিলিয়ন ডলার দেওয়া হয়। ভারতীয় রুপিতে এর পরিমাণ ২ কোটি ৯০ লাখ।
এছাড়া ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি এবং জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়রা বার্ষিক ২ লক্ষ ৭৮ হাজার মার্কিন ডলার পান। ভারতীয় টাকার ২ কোটি ৩১ লক্ষ টাকা। সবথেকে বেশি পান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বছরে পান ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ১টি টি২০ ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১০ হাজার ডলার পেয়ে থাকেন। ভারতীয় টাকায় য়ার পরিমাণ ৮ লক্ষ ৩২ হাজার টাকা। ১৫ হাজার ডলার পান একটি ওডিআই ম্যাচের জন্য। ভারতীয় টাকায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে, বিসিসিআই গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের প্রতি বছর ৭ কোটি টাকা দেয়। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও গ্রেড-এ প্লাস খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ।
যেখানে গ্রেড-এ খেলোয়াড়রা বিসিসিআই থেকে প্রতি বছর ৫ কোটি টাকা পেয়ে থাকেন। বিসিসিআই গ্রেড-বি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রতি বছর ৩ কোটি টাকা দিয়ে থাকে। এছাড়া গ্রেড-সি খেলোয়াড়রা বার্ষিক ১ কোটি পান।
একই সঙ্গে ভারতীয় প্লেয়াররা একটি টেস্ট ম্যাচ খেলার পারিশ্রমিক হিসেবে ১৫ লক্ষ টাকা পেয়ে থাকেন। এছাড়া টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা একটি ওডিআই ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা ও টি-২০ ম্যাচের জন্য় ৩ লক্ষ টাকা পেয়ে থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি