বিপিএলে যে দলের হয়ে ঝড় তুলতে আসছেন ম্যাক্সওয়েল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরও ঘনিয়ে আসছে। আগেই বলা হয়েছিল ২০২৪ সালের বিপিএল নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। তাই ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এই আসরের আগে খুব বেশি সময় নেই। এদিকে প্লেয়ার ড্রাফট শেষ। প্রায় সব দলই তাদের স্কোয়াড সাজিয়েছে অনেকটা।
তবে, বিপিএল দলগুলো শেষ মুহূর্তে বেশ কয়েকজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে আনতে পারে। সেই সম্ভাবনা এবং সেই সুযোগ দুটোই এখন পর্যন্ত টিকে আছে। এদিকে, বরিশাল ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন গুজব আসছে। বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রেন্ট বোল্ট, গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আগামী বিপিএলে বরিশাল ভাগ্য তাদের দেখবে!
গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এমন খবর পাওয়া গিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। এমন খবরের সত্যতা যাচাইয়ের জন্য ঢাকাপোস্টের পক্ষ থেকে যোগাযগ করা হয় দলটির সঙ্গে। তবে দলটির মালিক মিজানুর রহমান জানান এখনো কোনো কিছু নিশ্চিত নয়। এমনকি বরিশালের মালিক এমন প্রশ্ন শুনেও অবাক তাদের খেলতে আসার খবরে।
২৪আপডেটনিউজকে মিজান বলেন, 'আমরা কথা বলছি এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হলে তো বলেই দিতাম। এগুলো লিখে লাভ নেই আসলে। ওরা যদি আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে না উঠে তাহলে ৪ ম্যাচ খেলতে পারবে। কেউ যদি বলে থাকে তাহলে ভুল তথ্য এটা। আলোচনার কথা হচ্ছে, আপাতত। এখন দেখা যাক এখনো তো সময় আছে আসর শুরু হওয়ার।'
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বব্যাপী টি-টোয়েন্টিতে চাহিদা থাকলেও বিপিএলে আগে তাদের দেখা যায়নি। ফরচুন বরিশালের সঙ্গে যুক্ত হলে তা নিশ্চিতভাবেই বিপিএলে বাড়তি উন্মাদনা যোগ করবে।
২০২৪ বিপিএল সামনে রেখে বেশ শক্তিশালী দলই করেছে ফরচুন বরিশাল। দেশীয় ক্রিকেটের তিন বড় নাম তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই দলে নিয়েছে তারা। সঙ্গে আছেন তাইজুল ইসলাম এবং সৌম্য সরকার। বিদেশীদের মধ্যে আছেন শোয়েব মালিক, মোহাম্মদ আমির এবং ইব্রাহিম জাদরানের মত তারকারা। দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ডেভ হোয়াইটমোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি