বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের উপর আগুন ভারতীয় অভিনেত্রী
ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের পর এখনও সেই ধাক্কা সামলাতে পারছে না ভারত। অজিদকে হারিয়ে বিশ্বকাপ জেতার সুযোগ ছিল একটিও ম্যাচ না হেরে ভারতের। তবে ভারত ভক্তদের হতাশ করে বিশ্বকাপ নিজেদের ঘরে নিয়ে যায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ জয়ের পর নিজেদের মতো করে উদযাপন করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সেই উদযাপনের একটি ছবি ঘিরে চলছে তুমুল আলোচনা। সেই ছবিতে মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা রেখে ছবি তুলেছেন । যা ভারতীয় ক্রিকেট ভক্তরা ভালোভাবে নেননি। এবার সেই ছবিনিয়ে মুখ খুলেছেন দুই ভারতীয় অভিনেত্রী।
ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি তার ইনস্টাগ্রামে বিশ্বকাপ ট্রফির সাথে একটি ছবি পোস্ট করেছেন, লিখেছেন, "আমি একটি বিখ্যাত ফটোগ্রাফি এজেন্সি প্রেসের সৌজন্যে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফিটি দেখার এবং স্পর্শ করার সুযোগ পেয়েছি। আমি সেই মুহূর্তটির জন্য গর্বিত। এই বিশেষ ট্রফির মর্যাদা এবং মূল্য উপলব্ধি করে।
মিচেল মার্শের ওই ঘটনায় হতাশা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘ওই ঘটনা ভীষণ হতাশাজনক। বিশ্বকাপের সম্মান খর্ব করা হয়েছে। একটা বিশ্বকাপ জয়ী দলের কাছে ট্রফি নিয়ে এই ধরণের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়’।
ঋতুপর্ণার পাশাপাশি অজি ক্রিকেটারদের সমালোচনায় মেতেছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে রয়েছে মার্শের ওই ছবি। অভিনেত্রী মিচেল মার্শকে খোঁচা মেরে লিখেছেন, ‘ভাই, একটু তো সম্মান প্রদর্শন কর।’ আর হ্যাশট্যাগে লিখেছেন, ‘মিচেল মার্শ বিশ্বকাপের উপর পা রেখে একেবারে কুল।’
মার্শের ওই ছবির সঙ্গে আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাওতেলা। যার একটিতে বিশ্বকাপ মাথায় করে রেখেছেন কপিল দেব, অন্য ছবিতে ঘুমানোর সময় কাপকে জড়িয়ে ধরে রেখেছেন ফুটবল তারকা লিওনেল মেসি।
এর আগে এবারের বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন ঊর্বশী। তখন ট্রফিকে চুম্বন দিতেও দেখা গিয়েছিল তাকে। মার্শকে কটাক্ষ করা ওই পোস্টে শেয়ার করা ছবিগুলোর মধ্যে সেটিও রেখেছেন এই অভিনেত্রী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি