তামিম কবে মাঠে ফিরবেন জানালেন নিজেই
বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন চলতি বছরের ২৩ সেপ্টেম্বর। এরপর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি টাইগার ওপেনারকে। নানা নাটকীয়তার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ছিলেন না তিনি। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম। এর পর জানা গেল নিউজিল্যান্ডে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজে থাকছেন না তিনি। ফলে তামিম কবে মাঠে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে!
২০২৪ সালের বিপিএল দিয়ে তামিম ২২ গজে প্রত্যাবর্তন করবেন বলে মনে করা হচ্ছে। তার বিপিএল দল ফরচুন বরিশালও তাকে দলে নেওয়ার পূর্ণ প্রত্যাশা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে বিপিএলের পরবর্তী আসর।
এদিকে, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিম। যদিও সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
এর আগে গত শনিবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের বিষয়ে বলেন, ‘সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’
তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’
তামিম এবং বিসিবির যে সভা হওয়ার কথা ছিল গেল ২২ নভেম্বরে। সেটি এতদিন পেরিয়ে গেলেও হয়নি। তবে জানা গেছে, আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসবেন তামিম। সেখানেই নির্ধারণ হবে তামিমের পরবর্তী পদক্ষেপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল