আজ থেকে শুরু হচ্ছে টি-টেন লিগ, জেনে নিন সরাসরি খেলা দেখার সহজ উপায়
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর আবুধাবি টি-টেন লিগ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২৮ নভেম্বর পর্দা উঠবে এই লিগের, ফাইনালের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর নামবে পর্দা।
ডেকান গ্ল্যাডিয়েটর্স-নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে ১২ দিনের এই টুর্নামেন্টে। বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি হলো নর্দার্ন ওয়ারিয়র্স, মরিসভিলে স্যাম্প আর্মি, দিল্লি বুলস, টিম আবুধাবি ও চেন্নাই ব্রেভস। টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। শুধু তাই নয়, টি-স্পোর্টসের অ্যাপেও খেলা দেখার সুযোগ থাকছে।
এবারের মৌসুমে আগে থেকে নাম লেখালেও মাঠে দেখা যাবে না সাকিব আল হাসানকে। বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে নাম লিখিয়েছিলেন তারকা পেসার তাসকিন আহমেদও। ইনজুরির কারণে দুজনের কেউই যাচ্ছেন না আবুধাবি।
এ ছাড়া সাকিবের নির্বাচনী ব্যস্ততাতো আছেই। টুর্নামেন্টের শুরু উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) অধিনায়কদের নিয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরাণের চাওয়া ট্রফি ধরে রাখা। দলটির সামনে হাতছানি দিচ্ছে তৃতীয় ট্রফি। পুরাণ বলেন, ‘আমার জন্য গতবারের মৌসুমটা দারুণ ছিল।
শুধু অধিনায়ক হিসেবে নয় ব্যাটার হিসেবেও দলে অবদান রাখতে পেরে আমি খুব খুশি ছিলাম। আমার লক্ষ্য এই মৌসুমে ট্রফি ধরে রাখা। গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়া সম্মানের, আমরা এখন তৃতীয় ট্রফির সামনে দাঁড়িয়ে আছি।’ এদিকে বাংলা টাইগার্সকে এবার নেতৃত্ব দেবেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল। ‘এ বছর আমি বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিতে পেরে আনন্দিত। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। আমরা সেরা চারের মধ্যে থাকতে চাই’-বলছিলেন হাওয়েল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live