ক্রিকেটবিশ্বে ইতিহাস গড়ল উগান্ডা
অবশেষে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ টি দল চূড়ান্ত করা হয়েছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব অনেকটাই নিশ্চিত ছিলো উগান্ডার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রুয়ান্ডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। ৭১ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উগান্ডা।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। ক্রিকেটকে ফুটবলের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি দলের সংখ্যা বাড়িয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ১২ টি দল আসন্ন টুর্নামেন্টের মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে।
গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং র্যাঙ্কিং বিবেচনায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত আফগানিস্তান ও বাংলাদেশের। মহাদেশভিত্তিক কোয়ালিফায়ার খেলে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, উগান্ডা, ওমান এবং নামিবিয়া।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দল : ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, উগান্ডা, ওমান এবং নামিবিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)