পিছিয়ে পড়ল আর্জেন্টিনা, সরাসরি মোবাইলে দেখবেন যে ভাবে
আর্জেন্টিনা বর্তমান বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন। মেসি-ডি মারিয়ার মতোই আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল। কিন্তু সেমিফাইনালে টাই-ব্রেকে জার্মানিয়া ইয়ুথের কাছে পরাজিত হয় তারা। ফলে প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হয় তারা।
এদিকে জার্মানির বিপক্ষে হারের দুদিন পর মাঠে ফিরেছে আর্জেন্টিনার যুব দলগুলো। যেখানে প্রতিপক্ষ মালি। বর্তমানে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে পিছিয়ে আছে। ম্যাচের নবম মিনিটে সেকিও কোনের সহায়তায় গোল করেন স্ট্রাইকার ইব্রাহিম দিয়ারা। হাফ টাইমের ৪৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মামাদু ডুম্বিয়া। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হামিদু মাকাওলু।
শুক্রবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার স্তাদিও ম্যানাহানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচটিতে জিততে পারলেই তৃতীয় স্থান হয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করবে আলবিসেলেস্তে যুবারা।
এর আগে ইন্দোনেশিয়ার মাটিতে হওয়া এই বিশ্বকাপে পরাজয় দিয়েই মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। তবে এরপর টানা দুই ম্যাচে জয় শেষ ষোলো নিশ্চিত হয় আলবিসেলেস্তে জুনিয়রদের। সেখানেও জয় নিশ্চিত করে তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টারে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। হাইভোল্টেজ ম্যাচটিতে সেলেসাওদের রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসির উত্তরসূরিরা। ব্রাজিলের যুবাদের ৩-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। সেখানে ক্লাদিও এচেভেরির একাই করেছিলেন ৩ গোল।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষ হিসেবে জার্মানিকে পায় আলবিসেলেস্তে যুবারা। সেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোল ড্র হয়। ফলাফল নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে জার্মানি। সেমিতে দুর্দান্ত হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার অগাস্টিন রবার্তো। কিন্তু তা দলের জয় পেতে সাহায্য করেনি।
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা সাফল্য তিনবার তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করা। এবার মালির বিপক্ষে জয় পেলে চতুর্থবারের মতো তারা তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ যাত্রা শেষ করবে। এর আগে ১৯৯১, ১৯৯৫ ও ২০০৩ সালে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ও মালির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি কোনো টেলিভিশনে দেখা যাচ্ছে না। তাই ম্যাচটি দেখতে ফুটবলপ্রেমীদের সাহায্য নিতে হবে ফিফা প্লাসের ওয়েবসাইটের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- একলাফে কমলো স্বর্ণের দাম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও দ্বিমুখিভাবের কারণে বাংলাদেশের তেলের জাহাজ ফিরিয়ে দিচ্ছে ইরান
- একলাফে বাড়লো তেলের দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস