টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিলো বিশ্বকাপজয়ী ক্রিকেটার,
ডেভিড ওয়ার্নার সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দলের সেরা পারফরমারদের একজন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন। রঙিন পোশাকে এখনও রঙ ছড়ালেও সাদা পোশাকে তার পারফরম্যান্সে ভাটা পড়েছে। ২০২০ সাল থেকে, তার টেস্ট ব্যাটিং গড় ত্রিশের নিচে।
টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্সের গ্রাফে এমন পতন অনুভব করেছেন ওয়ার্নার নিজেই। তাই এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রাখার পরিকল্পনা করেছেন তিনি। আসন্ন পাকিস্তান সিরিজকেই ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান।
গত জুনে ওয়ার্নার জানিয়েছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’
এবার সেই সুযোগটা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্টে ওয়ার্নার ফর্মে না থাকলেও তাকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। দীর্ঘ ক্যারিয়ারে অজিদের হয়ে অনেক ম্যাচেই জয়ের নায়ক ছিলেন ওয়ার্নার, এবার সাদা পোশাকে শেষটা রাঙানোর অপেক্ষা তার।
এদিকে ওয়ার্নার অবসরে গেলে দলে সুযোগ পেতে পারেন তরুণ কোনো ওপেনার। এই তালিকায় আছেন ব্যানক্রফট, হ্যারিস ও রেনশ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাইম মিনিস্টার একাদশে আছেন তারা তিনজনই। সেখানে ভালো করলে কপাল খুলতে পারে তাদের।
সিএর প্রধান নির্বাচক বেইলি জানিয়েছেন, ‘দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে।’
পার্থ টেস্টের স্কোয়াড-
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: সুলিভানের ফ্রি-কিকে গোল, সরাসরি দেখুন লাইভ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: লাইভ দেখার উপায়
- বক্স অফিসে শাকিবের জয়জয়কার: ৩ দিনেই ‘প্রিন্স’ সিনেমার বাজিমাত!
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২৫ মার্চ ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ১৫ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: মোবাইল থেকে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ অনূর্ধ্ব-২০ ম্যাচের প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল