আম্পায়ারিং অভিযোগে ৬ আম্পায়ারকে দেওয়া হল কঠিন শাস্তি
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে অভিযোগ বহুদিন ধরেই। এমনকি সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) আম্পায়ারদের বিরুদ্ধে ক্রিকেট কোচদের অনেক অভিযোগ ছিল। সিলেট বিভাগের কোচ সাবেক ক্রিকেটার রাজেন সালেহ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘খুব নিম্নমানের আম্পায়ারিং’।
এনসিএলে আম্পায়ারিং নিয়ে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার কমিটি। তদন্তের পর রেফারিদের বেশ কিছু ভুল সিদ্ধান্ত সত্য বলে প্রমাণিত হয়।
ভুল সিদ্ধান্ত দেওয়া ছয় আম্পায়ারকে চিহ্নিত করে ইতিমধ্যে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুরুতেই বড় শাস্তির দিকে যাচ্ছে না আম্পায়ার্স কমিটি। তাদেরকে পদাবনতি দিয়ে স্কুল ও তৃতীয় বিভাগ ক্রিকেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি।
এখানেও যদি তারা ভুল করতে থাকেন তাহলে আসবে কঠোর সিদ্ধান্ত। এখন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ছাড়াও কোনো টুর্নামেন্টে দায়িত্ব পালনের সুযোগ পাবেন না অভিযুক্তরা। শাস্তিপ্রাপ্ত আম্পায়ারদের অবনমনের সিদ্ধান্ত ছাড়াও শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। সেখানে তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে।
এই ছয় জন আম্পায়ার হলেন- সাইয়েদ মোজাহিদুজ্জামান স্বপন, মোহাম্মদ ওয়াহিদ, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম জুয়েল, শাফিউদ্দিন আহমেদ বাবু ও আসাদুর রহমান।
আম্পায়ার্স কমিটির তিন সদস্যের কমিটিতে ছিলেন বিসিবির আম্পায়ার্স এডুকেটর এনামুল হক, ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও আম্পায়ার্স বিভাগের ম্যানেজার অভি আব্দুল্লাহ। তাদের রিপোর্টের ভিত্তিতে গত শনিবার একটি বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় আম্পায়ার্স কমিটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ মার্চ ২০২৬)
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল