হাথুরুসিংহেকে এক হাত নিলেন পাইলট
দারুণ প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য ছিল গ্রুপ পর্ব থেকে অন্তত সেমিফাইনালে ওঠা। তবে ৯ ম্যাচে অপরাজিত থেকেছে টাইগাররা। মাত্র ২টি জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে। এমন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ বিশ্বকাপের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর আরেকটি বিষয় আলোচনায় আসে।
টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে 'শারীরিকভাবে হেনস্থা' করার অভিযোগ উঠেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। নাসুমকে গতকাল ডেকেছে তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বক্তব্য উপস্থাপন করে আবার বিসিএল খেলতে সেখানে পৌঁছান।
এদিকে, বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আজ ফেসবুকে এক লাইভে পাইলট বলেন, 'আমি শুনেছি, বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারো গায়ে কেউ হাত দেওয়ার অধিকার রাখে না, সেটা যে-ই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি, কখনো শুনিও নেই এমন ঘটনার কথা। যদি তিনি (হাথুরুসিংহে) এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পরবে।'
এদিকে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়েও মন্তব্য করেছেন পাইলট। নিজেদের মানুষ দিয়েই এই কমিটি গঠন করায় খেলোয়াড়রা মন খুলে সবকিছু বলতে পারবেন না বলে মনে করেন তিনি। পাইলট বলেন, 'যখন নিজেদের মানুষদের মধ্যেই আপনি তদন্ত কমিটি গঠন করবেন, তখন কেউই কিন্তু মন খুলে কথা বলবে না। বিশ্বকাপ ব্যর্থতার আসল রূপটা বের হয়ে আসবে না। কারণ সবাই আসল ঘটনাটা বলতে কিছুটা দ্বিধায় পরবে। ফলে কি আমাদের আসল সমস্যার সমাধান হবে? তাই আমি মনে করি, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিরপেক্ষ কোন তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল