ম্যাচের আগেই অনুশীলনে ঝগড়া করে নতুন বিতর্কর জন্ম দিল পাকিস্তান
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এরপর পাকিস্তান ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, কোচ-নির্বাচকও বদল হয়েছে। নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ শুরু করবে পাকিস্তান।
কিন্তু তার আগেই ক্যানবেরায় পাকিস্তান দলের অনুশীলনে বিতর্ক তৈরি হয়। সরফরাজ আহমেদ ও সৌদ শাকিলের মধ্যে কথা কাটাকাটি হয়।
এই তো, দিন দুয়েক আগেই সরফরাজ সংবাদমাধ্যমে বেশ বড় গলায় বললেন, দলের খেলোয়াড়দের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এরপর আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক ভিডিও ভাইরাল হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে, ঝগড়া করছেন সরফরাজ-শাকিল।
ভিডিওতে দেখা যায়, সরফরাজকে উদ্দেশ করে শাকিল বলছেন, 'আর কতদিন আপনার হয়ে কাজ করব আমি?' জবাবে সরফরাজ বললেন, 'তুমি কখনোই আমার কোনো কাজে আসবে না! তার আগে বড় কথা হলো, আমি তো তোমাকে কখনো কিছু করতে বলিইনি!'
এরপর কোনো একটা অদল-বদলের প্রসঙ্গ এল দুজনের কথা কাটাকাটিতে। সরফরাজ বলছিলেন, '...আমি তো তোমাকে অদলবদলটা করতে অনুরোধই করিনি। আমি যার সঙ্গে অদলবদল করতে চেয়েছি, তার সঙ্গেই করেছি।'
এর জবাবে শাকিল বললেন, 'তার মানে তো আপনি অদলবদলটা ঠিকই করেছেন! অর্থাৎ, আমাকেই আপনার দরকার পড়েছে!'
এর আগে গত ২৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের অনুশীলনে আরেকটি নাটকের জন্ম হয় সরফরাজ-শাকিলকে ঘিরে, যদিও তা হাস্যরসের জন্ম দিয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে সেদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ পরিস্থিতি কল্পনা করে অনুশীলন ম্যাচ খেলছিল পাকিস্তান। সেখানে একটা উইকেট পড়ার পর শাকিল নামতে দেরি করছিলেন, সরফরাজ তখন আম্পায়ারের কাছে 'টাইমড আউটে'র আবেদন করেন। তড়িঘড়ি করে তখন গ্লাভস ঠিকমতো না পরেই ক্রিজে নেমে পড়েন শাকিল, যা দেখে মাঠের খেলোয়াড়েরা মেতেছিলেন হাসিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের তিন টেস্টের প্রথমটি আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে পার্থে। তবে পাকিস্তান দল এই মুহূর্তে আছে ক্যানবেরায়, সেখানে আগামী ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি