এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের নতুন ম্যানেজার নিয়োগ দিলো বিসিবি
নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের জন্য দলের ম্যানেজার নিযুক্ত হয়েছেন সানোয়ার। তিনি ৬ থেকে ১৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সাথেও যুক্ত হবেন সানোয়ার। আজ ৬ ডিসেম্বর ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এবারের যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
৮ই ডিসেম্বর উদ্বোধনী দিনে 'এ' গ্রুপের ভারত-আফগানিস্তান এবং পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। পরের দিন (৯ ডিসেম্বর) বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১১ ডিসেম্বর জাপান এবং ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইয়াং টাইগাররা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড :
আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জিবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা। অতিরিক্ত : মোহাম্মদ রিজান হোসেন, নাঈম আহমেদ ও মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি