পিএসএল ড্রাফটে ২১ বাংলাদেশি ক্রিকেটার
বাংলাদেশের ২১ ক্রিকেটার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লীগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে প্রবেশ করেছেন। এর মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন ৬ জন বাংলাদেশি। যেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
পিএসএল ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরিতে রিয়াদ, মিরাজ ও তামিম ছাড়াও রয়েছেন বাংলাদেশের আরও তিন ক্রিকেটার।
পিএসএলের আসন্ন মৌসুমের জন্য ২২টি দেশের ৪৫৮ জন ক্রিকেটার তাদের নাম ড্রাফটে নিবন্ধন করেছেন। প্লাটিনাম ক্যাটাগরিতে ৪৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছেন ৭৬ জন ক্রিকেটার। এই ৭৬ জনের মধ্যে ৬ জন বাংলাদেশিও রয়েছেন। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। পিএসএলেও অনেকবার খেলেছেন। তবে গত মৌসুমে পেশোয়ারের হয়ে একটি ম্যাচ খেলার পর সাকিব তার পরিবারের কাছাকাছি থাকতে যুক্তরাষ্ট্রে চলে যান। এবার প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব।
সর্বোচ্চ দামের প্ল্যাটিনাম ক্যাটাগরিতে সাকিবের পাশাপাশি বিশ্বের বিখ্যাত তারকা ক্রিকেটাররা রয়েছেন। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, নূর আহমেদ এবং মুজিব উর রহমান এই ক্যাটাগরিতে রয়েছেন। এর বাইরে ইংল্যান্ডের বেন ডাকেট, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লুক উড, রিস টপলি, টাইমাল মিলস, ডেভিড মালান এবং টম কুরান সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে রয়েছেন। এছাড়া প্ল্যাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নেপালের সন্দীপ লামিচানে।
১৩ ডিসেম্বর লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর